সাইকেলে চড়ে শিশু অপহরণের চেষ্টা বানরের, ভিডিও ভাইরাল

বানরের বিচিত্র বাঁদরামির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খেলনা বাইক সদৃশ বাই-সাইকেলে চেপে এসে এক বানর যেভাবে এক শিশুকে চুরি করতে উদ্যত হয়েছিল তা দেখে শিউরে উঠেছেন অনেকেই।
ভিডিওতে দেখা যাচ্ছে, বেঞ্চের উপরে বসে রয়েছে একটি শিশু। দূর থেকে সাইকেল চালিয়ে সেখানে হাজির হয় বানরটি। বেঞ্চের সামনে পৌঁছেই সাইকেল ফেলে দিয়ে শিশুটিকে ধাক্কা মারে সে। তারপর মাটিতে পড়ে যাওয়া শিশুটির পোশাক আঁকড়ে তাকে মাটির উপর দিয়ে দ্রুত এগিয়ে নিয়ে যেতে থাকে।
ছোট্ট মেয়েটি হতভম্ব হয়ে যায় গোটা ঘটনায়। আশপাশের মানুষজনকে হইহই করে উঠতে দেখা যায়। শেষ পর্যন্ত কী ভেবে ‘কিডন্যাপ'-এর পরিকল্পনা ত্যাগ করে চম্পট দেয় বানরটি। মুক্তি পেয়ে শিশুটি দ্রুত ফিরে যায় যে বেঞ্চে সে বসেছিল সেখানে। আর স্বস্তির নিঃশ্বাস ফেলেন আশপাশের সকলে।
অবসরপ্রাপ্ত বাস্কেটবল খেলোয়াড় রেক্স চাপম্যান ভিডিওটি শেয়ার করেন টুইটারে। ফুটেজটি শেয়ার করে তিনি লেখেন, ‘মনে করতে পারছি না শেষ কবে একটা বাঁদরকে মোটর সাইকেলে চেপে এসে শিশু চুরির চেষ্টা করতে দেখেছি।’
ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে ৪০ লাখ বার। শেয়ার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। প্রায় ১৬ হাজার বার সেটি রিটুইট হয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ছড়াতে শুরু করেছে এটি।
দেখুন সেই ভিডিও:
(ঢাকাটাইমস/৫মে/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













