ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার-গুলিসহ যুবলীগের নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৭:৪৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ জেলা যুবলীগের সহসভাপতি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-১৪’র ভৈরব ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-১৪’র ভৈরব ক্যাম্প এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের লোকনাথ উদ্যান এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার দাম আনুমানিক দেড় লাখ টাকা। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকাটাইমস/৩১মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নেভাতে গিয়ে ৩ ফায়ার ফাইটার আহত
ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নূরুন্নাহার চৌধুরী
বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু