প্রয়াত তিন নেতাকে সর্ব ইউরোপিয়ান আ.লীগের স্মরণ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২০, ২২:৫৪| আপডেট : ১৮ জুন ২০২০, ২৩:০০
অ- অ+

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের প্রয়াণে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ অনলাইনে এক স্মরণ সভার আয়োজন করে।

বুধবারের এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভা পরিচালনা করেন প্রকৌশলী হেদায়েতুল ইসলাম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু প্রকৌশল ও বিশেষজ্ঞ পরিষদ নর্ডিক চ্যাপ্টার।

স্মরণ সভার শুরুতেই প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করা হয়।

অনলাইন স্মরণ সভায় ইতালি, ফ্রান্স, জার্মান, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, গ্রিস, সুইডেন, আয়ারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া ও নরওয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

(ঢাকাটাইমস/১৮জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিন পাইলট নিহত
ঢাকার বায়ুর মান আজ অস্বাস্থ্যকর
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা