পিরোজপুরে দুই ইউপি সদস্য চাল চুরির অভিযোগে বরখাস্ত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২০, ২৩:২৯
অ- অ+

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনসাধারণের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও উপকারভোগীদের মাঝে চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন কারণে দুই মাস আগে গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ থেকে এ বরখাস্তের আদেশ জারি হয়।

বরখাস্তকৃত ইউপি সদস্যরা হলেন, ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম। বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের বরখাস্ত করে জারিকৃত আদেশ বৃহস্পতিবার বিকালে হাতে পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান।

(ঢাকাটাইমস/১৮জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি 
বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সঞ্চয়ের টাকার লোভে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে হত্যা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, দলের নেতাদের নিয়ে আত্মসমর্পণের ইঙ্গিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা