বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় লোকমান হোসেন খোকন নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মাধবপাশা বাজারে তাকে হত্যা করা হয়।
নিহত খোকন উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মোসলেম সিকদার।
স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তের হামলায় খোকন রক্তাক্ত অবস্থায় দৌড়ে মাধবপাশা বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যান। পরে সেখানেই তার মৃত্যু হয়।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ-বিন-আলম জানান, খোকনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হবে।
কে বা কারা কী কারণে খোকনকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেননি ওসি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকাটাইমস/২৭জুন/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































