কাঁচা মরিচের ৬ স্বাস্থ্য উপকারিতা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ জুন ২০২০, ১০:৪৩
অ- অ+

খাবারে কাঁচা মরিচ যাদের পছন্দ তাদের অনেকই হয়তো জানেন না এতে থাকা যৌগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরাধ ক্ষমতাও বাড়ায়।

কাঁচা মরিচে প্রচুর ডায়াটারি ফাইবার, নিয়াসিন, থিয়ামিন, রাইবোফ্লবিন, আয়রন, ফলেট, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস রয়েছে। এছাড়াও রয়েছে ভিটামিন এ, বি-৬, সি, কে, পটাশিয়াম, কপার এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান। চলুন কাঁচা মরিচের ছয়টি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই।

সুগার নিয়ন্ত্রণে বড় ভূমিকা রয়েছে কাঁচা মরিচের। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী। মরিচে থাকা একটি উপাদান রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। কাঁচা মরিচ ছেলেদের প্রোস্টেট ক্যান্সার ঝুঁকি কমায়। এ ছাড়া নিয়মিত কাঁচা মরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে।

ওজন কমাতে সাহায্য করে কাঁচা মরিচ। এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও জিরো ক্যালোরি। মরিচ খেলে কারও পরিপাক প্রক্রিয়া অন্তত তিন ঘণ্টা ৫০ শতাংশ পর্যন্ত বেডে় যায়। এতে দ্রুত ওজন কমতে সাহায্য করে। এ ছাড়াও কাঁচা মরিচ দ্রুত খাবার হজম করতে সাহায্য করে।

কোনো দুর্ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলে মসলাদার কিছু খেলে ভালো কাজ দেয়। এর মধ্যে যদি মরিচ থাকে তাহলে আরও ভাল। কাঁচা মরিচের মধ্যে থাকে ভিটামিন কে। এটি রক্ততঞ্চনে সাহায্য করে।

ঠাণ্ডার সঙ্গে লড়তে সাহায্য করে কাঁচা মরিচ। হঠাত ঠাণ্ডা লাগার ধাত ও সাইনাসের সমস্যা থেকে বাঁচায় কাঁচা মরিচের থাকা ক্যারাসাসিন। কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে।

হাড় শক্ত করতে মরিচের বিশেষ ভূমিকা রয়েছে। মরিচে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ। ফলে এটি শুধুমাত্র হাড় শক্তই করে না বরং দাঁতকেও মজবুত করে।

ঢাকা টাইমস/২৯জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা