ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৫:৪০| আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৬:০৮
অ- অ+

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে সফিকুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (কলমদারটারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুত স্পৃষ্টে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২২আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
এসপি কার্যালয়ের ভিতরেই জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার
নরসিংদীর মাধবদীতে মাদ্রাসা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার