চুয়েটে জাপানে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪
অ- অ+

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘জব অপরচুনিটি ইন জাপান ফর সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টস’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। পুরকৌশল ও স্থাপত্য বিভাগের যৌথ উদ্যোগে ৯ সেপ্টেম্বর সকালে জাপানে ক্যারিয়ার বিষয়ক এ ওয়েবিনার হয়।

এতে চুয়েটের পুরকৌশল ও স্থাপত্য বিভাগের গ্র্যাজুয়েটদের চাকরির সম্ভাবনা ও সুবিধাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চুয়েটের ভাইস চ্যান্সেলর রফিকুল আলম এবং শুভেচ্ছা বক্তব্য দেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সাদিকুল ইসলাম।

ওয়েবিনারে জাপান থেকে ভেন্টুরাস বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউরিকো উয়েদা স্যান (Yoriko Ueda San), প্রজেক্ট ম্যানেজার সৌরভ রায় এবং জাপান এশিয়া গ্রপের প্রতিনিধি হিসেবে হিরোমিতসু শিবা সাকি (Hiromitsu Shiba Saki) এবং অংশ নেন।

পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সুদীপ কুমার পালের সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন- পুরকৌশল অনুষদের ডিন রবিউল আলম এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মইনুল ইসলাম। এছাড়া, নাজিয়া হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাপান এশিয়া গ্রপের প্রতিনিধি আখারুজ্জামান।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা