একাধিক প্রেমের গুঞ্জন সারার, টেকেনি একটাও

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০
অ- অ+

বলিউডের নতুন তারকাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‍ও চর্চিত সুপারস্টার সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক নেই এই নায়িকার। তাই এ পর্যন্ত তিনি কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, বাবার পাশে বসেই তা অবলীলায় বলতে পারেন।

কিন্তু অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সারার সেই ‘বোল্ড’ ভাবমূর্তি নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে। নায়িকার অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর শুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে তার প্রেম শুরু হয় বলে গুঞ্জন আছে। তবে এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করেননি সারা।

অভিনয়ে অভিষেক হওয়ার আগে সারার সঙ্গে বীর পাহাড়িয়া নামে একজনের সম্পর্ক ছিল বলে শোনা যায়। বীর হচ্ছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীলকুমার শিন্দের নাতি। তাদের নিয়ে একসময় বহু লেখালেখি হতো। এমনকি বীর এবং সারা দুজনেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে তোলা ছবিও শেয়ার করতেন।

বীরের সঙ্গে নিজের সম্পর্কের কথা গণমাধ্যমে স্বীকারও করেছিলেন সারা। কিন্তু সারার জনপ্রিয়তা যত বাড়তে থাকে, বীরের সঙ্গে তার সম্পর্ক ততই তলানিতে এসে ঠেকে। এক সময় দুজনের ব্রেকআপ হয়ে যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর রাতারাতি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বীরের সব ছবি মুছে ফেলেন সারা।

‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সারা। যদিও শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে করণ জোহরের প্রযোজনাতেই অভিনয়ে হাতেখড়ি হওয়ার কথা ছিল তার। পরবর্তী কালে সেই ছবিতে অভিনয় করেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর।

তবে একসঙ্গে ছবি না করলেও সেখান থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতার সূত্রপাত হয় বলে শোনা যায়। পরবর্তী কালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সারা জানান, কাপুর ভাইদের মধ্যে একজনকে ডেট করেছেন তিনি। কাপুর ভাই বলতে তিনি আসলে ঈশানকেই বুঝিয়েছেন বলে জল্পনা। তবে খুব অল্পদিনের মধ্যে সেই সম্পর্ক ভেঙে যায়।

ঈশানের ভাই শাহিদ কাপুরের সঙ্গে আবার এক সময় কারিনা কাপুরের সম্পর্ক ছিল, যিনি এখন সারার বাবা সাইফ আলি খানের ঘরণী। ঈশানের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের সঙ্গেও সারার ঘনিষ্ঠতা হয়েছিল বলে শোনা যায়। কিন্তু মেয়ের এই সম্পর্ক অমৃতা সিং ভালো ভাবে নেননি। তবে এ নিয়ে মেয়ের উপর কোনো জোর খাটাননি তিনি।

পরবর্তীতে হর্ষবর্ধনও অভিনয় জগতে পা রাখেন। কিন্তু সারার মতো জনপ্রিয়তা পাননি। বরং কেরিয়ারের শুরুতেই তার গায়ে ‘ফ্লপ হিরো’ তকমা সেঁটে যায়। তাতেই নাকি সারার সঙ্গে তার সম্পর্কে ইতি ঘটে।

কেরিয়ারের প্রথম ছবি ‘কেদারনাথ’-এর শুটিংয়ের সময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারা সম্পর্কে জড়িয়ে পড়েন। বন্ধু-বান্ধবদের নিয়ে দুজনে থাইল্যান্ড বেড়াতেও গিয়েছিলেন। সুশান্তের ফার্ম হাউসেও নাকি সারার নিয়মিত আনাগোনা ছিল। কিন্তু আচমকাই তাদের সম্পর্কে ছেদ পড়ে।

সুশান্তের পর কার্তিক আরিয়ানের সঙ্গে নাম জড়ায় সারা আলি খানের। কার্তিকের প্রতি নিজের ভালোলাগার কথা সারাই প্রথম প্রকাশ করেন। বাবা সাইফের সঙ্গে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সারা জানান, কার্তিকের সঙ্গে তিনি প্রেম করতে চান। তার কিছুদিন পরেই ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’-এর সিক্যুয়েলে একসঙ্গে কাজ শুরু করেন সারা ও কার্তিক।

সেইসময় শুটিংয়ের বাইরেও একসঙ্গে নানা জায়গায় দেখা যেত তাদের। এমনকি দুজনের নিভৃতে সময় কাটানোর ছবিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্তিকের অনুরাগীরা সারাকে ‘বৌদি’ বলে ডাকতেও শুরু করেন।

কিন্তু ‘লাভ আজকাল’ ছবিটি মুক্তি পাওয়ার আগেই সারা ও কার্তিকের বিচ্ছেদের খবর শোনা যায়। তাদের ছবিও ব্যবসা করতে না পেরে বক্স অফিসে মুখ থুবড়ে। এর কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেন সারা ও কার্তিক।

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা