‘মেহনতি মানুষের ক্ষতি করে উন্নয়ন চাই না’

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩
অ- অ+

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, গরিব ও মেহনতি মানুষের ক্ষতি করে আমরা উন্নয়ন চাই না। গরিব মানুষকে রাস্তায় ফেলে রেখে উন্নয়নের কোন মূল্য নেই। আগে গরিব মানুষের দিকে তাকাতে হবে। তারপর উন্নয়নের কথা ভাবতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার ছয় তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজশাহী-২ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, রাজশাহীতে হাইটেক পার্ক হলো। সেখানে আগে যারা থাকতেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সবার কথা শুনেছি। তাদের সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এখন হাইটেক পার্কের নির্মাণ কাজ শেষের পথে। এটা রাজশাহীকে প্রযুক্তির নগরীতে পরিণত করবে।

ফজলে হোসেন বাদশা বলেন, আমি রাজশাহীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের চেষ্টা করেছি। কোর্ট একাডেমি ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল। সেখানে নতুন ভবন হয়েছে। কয়েক দিনের মধ্যেই মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা নতুন ভবনের কাজ শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাটিকে যেন মডেল মাদ্রাসা হিসেবে ঘোষণা দেয়া হয় তার জন্য তিনি মন্ত্রণালয়ে প্রস্তাব করেছেন। সামনে মডেল মাদ্রাসার তালিকা প্রকাশ করা হলে এ মাদ্রাসাটি থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার নির্মিতব্য ছয় তলা ভবনের ভিতের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এইচএম শহিদুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি সারোয়ার কামাল, সদস্য মুক্তিযোদ্ধা মাসুম আক্তারুজ্জামান বদি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত, নগরীর রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপিবিএনের ক্ষমতার পরিধি বাড়ছে, মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন যিনি
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা