যেসব অভ্যাসে সুস্থ থাকবে লিভার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৮| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২২
অ- অ+

নিজেকে সুস্থ রাখতে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দিকে নজর দেয়া জরুরি। স্বাস্থ্য ঠিক রাখতে লিভারের যত্ন নেয়াও অত্যন্ত জরুরি। লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা তখনই নিশ্চিত করা যায়, যখন পেট পরিষ্কার থাকে। লিভার সুস্থ রাখতে ঘরোয়া কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। চলুন এমন চারটি উপায় সম্পর্কে জেনে নিই-

পর্যাপ্ত পানি পান

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। সাধারণভাবে প্রতিদিন ৮-১০ গ্লাস (২.৫-৩.৫ লিটার) পানি পান করা উচিত। তবে স্বাস্থ্য, বয়স ও ওজন অনুযায়ী এটি ভিন্ন হতে পারে। আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই হলো পানি। পানি শরীরের টক্সিন লিভারের মাধ্যমে ছেঁকে বের করতে সাহায্য করে। শরীরে পানির অভাব হলে লিভারে ও শরীরে টক্সিন জমতে থাকে যা শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেরও ক্ষতি করে। তাই লিভারের সুস্থতায় পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।

রসুন

রসুনে রয়েছে সালফারের উপাদান, যা লিভারের এঞ্জাইমের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে। তাই প্রতিদিন অন্তত এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

লেবু আর উষ্ণ পানি

বিশেষজ্ঞদের মতে, অন্যান্য খাবারের তুলনায় উষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খেলে তা লিভারে অনেক বেশি এনজাইম উৎপাদনে সাহায্য করে। এছাড়াও ভিটামিন-সি ‘গ্লুটেথিয়ন’ নামে যে এনজাইম উৎপন্ন করে, তা লিভারের ক্ষতিকর টক্সিন দূর করে লিভার সুস্থ রাখতে সাহায্য করে। তাই অন্যান্য পানীয়র তুলনায় সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ লেবু পানি পানের অভ্যাস গড়ে তুলুন।

গ্রিন-টি

গ্রিন-টির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিকেল টক্সিসিটি দূর করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রতিদিন এক থেকে দু’কাপ গ্রিন-টি পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়।

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
সুন্দরায় মাসব্যাপী ঈদ উপলক্ষে চলছে ৭০% পর্যন্ত বিশাল ছাড়
সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা