মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ২

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১৭:২৪
অ- অ+

শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ ইয়াকুব (৫০) এবং বনাবিবি (৭০) পথচারীসহ দুজন নিহত হয়েছে। শনিবার সকাল ৯ টায় জাজিরার চৌকিদার কান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালকিনি উপজেলার মইজ উদ্দিন বেপারীর ছেলে মোঃ ইয়াকুব। জাজিরার ছমিত খালাসীর স্ত্রী বনাবিবি।

স্থানীয়রা জানায়, ভাড়ায় চালিত এক মোটরসাইকেলে তিনজন মাওয়া থেকে শরীয়তপুর যাচ্ছিলো। জাজিরার রুপবাবুর হাট চৌকিদার কান্দি নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে থাকা বনাবিবি নামের পথচারী সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বনাবিবি ও ইয়াকুব মারা যান। স্থানীয়রা মোটরসাইকেল চালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা
নবনির্বাচিত রাষ্ট্রপতির শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা
ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে করেছে এফএসই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা