কুমিল্লায় প্রকাশ্যে ছুরি মেরে যুবককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২১, ১২:২৯| আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩:৫৫
অ- অ+

কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মো. হৃদয়। বুধবার সকালে নগরীর টিক্কারচর কবরস্থানের পাশে এই ঘটনা ঘটে।

নিহত হৃদয় সংরাইশ এলাকার গোজুদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুজানগর এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার সঙ্গে কয়েকদিন আগে হৃদয়ের তর্কাতর্কি হয়। আজ সকালে হৃদয় কাজের জন্য বাড়ি থেকে বের হলে রাজিব তার পিছু নেয়। টিক্কারচর কবরস্থানের দিকে গেলে রাজিব তার পেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় হৃদয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। রাজিব নামে এক যুবক তাকে হত্যা করেছে বলে আমরা শুনতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম
২০০ বছরের পুরোনো ফৌজদারি আইন নিয়ে গবেষণা, পিএইচডি পেলেন বিচারক তাজুল ইসলাম
দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ