ইমরানের ‘বেখেয়ালি মন’-এ মামুন-রূপা

জনপ্রিয় গায়ক ইমরানের নতুন গান ‘বেখেয়ালি মন’। এটি সিনেমার গান। এখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুধা। গানটির কথা লিখেছেন রবিন ইসলাম। সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি। গানটিতে অভিনয় করেছেন মামুন খান ও রূপা চৌধুরী।
মনোরম লোকেশনে ‘বেখেয়ালি মন’ গানটির চিত্রায়ন করেছেন মিজানুর রহমান মিজান। কোরিওগ্রাফিতে ছিলেন প্রিন্স খান। সম্পাদনা ও কালার করেছেন হালিম আহমেদ আতিশ। গানটি ব্যবহার করা হয়েছে অভিনেতা মামুন খান অভিনীত নতুন একটি সিনেমায়। তবে সেটির নাম এখনও ঠিক হয়নি।
এ প্রসঙ্গে অভিনেতা মামুন খান জানান, ‘আসলে আমরা যে সিনেমার কাজ শুরু করেছি, একটা গান আর কিছু সিকুয়েন্স দিয়ে সেটির প্রথম লটের শুটিং শেষ করেছি। এখন সিনেমার নাম ঠিক হয়নি। ১০ তারিখে আমার জন্মদিন। পরিচালকের কাছে আবদার করেছি, ওইদিন গানটি প্রকাশ করা হবে। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’
পরিচালক মিজান বলেন, ‘বেখেয়ালি মন’ দারুণ একটা কনসেপ্ট। মামুন মাল্টিমাডিয়া লাইভের কর্ণধর মামুন খানের সঙ্গে আমার প্রথম কোনো বড় কাজ হচ্ছে। এটা সম্পূর্ণ আমার কাছে নতুন একটা ব্যাপার। ওরা দারুণ চেষ্টা করেছে! সব মিলিয়ে সুন্দর একটা কাজ হয়েছে।’
নতুন এই গানটি মামুন মাল্টিমাডিয়ার লাইভ ইউটিউব চ্যানেলে আগামী ১০ মার্চ প্রকাশ পেতে যাচ্ছে।
ঢাকাটাইমস/৬ মার্চ/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































