হাতিরঝিলের ওসি ও সাভারের কোন্ডা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫১
অ- অ+

রাজধানীর হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ এবং সাভারের কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি করা হয়।

রাজধানীর খিলগাঁও এলাকার এক ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- ডেমরার বাসিন্দা তানীম রেজা বাপ্পী, সাহিদা তানীম, যাত্রাবাড়ীর নিউ পপুলার আবাসিক হোটেলের মালিক জাবেল হোসেন পাপন, মো. জামাল, পিবিআইয়ের পুলিশ পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

বাদী মামলার বিবরণে উল্লেখ করেন, তিনি গত ১ মার্চ ঢাকার ৭ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৩ জুন আসামির বিরুদ্ধে মামলা করেন। কিন্তু হাতিরঝিল থানা মাত্র ৪ জনকে আসামি করে।

মামলায় বলা হয়, গত ২৮ জুলাই বিকালে আসামি বাদিনীর বাসায় এসে পূর্বের ন্যায় তার সন্তানকে জিম্মি করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তারা দক্ষিণ গোরান ছাপড়া মসজিদ এলাকায় নগর উন্নয়ন সমাজ সেবা সংস্থার (সালেহা মেডিকেল সেন্টার) নিয়ে সেখানে চিকিৎসার নামে বাদীর শরীর অবশ করে। তার পেটের সন্তানকে হত্যা করে ফেলে। পরে বাসায় পৌঁছে দেয়। তাকে পতিতা ব্যবসায় নিয়োজিত করে সোশ্যাল মিডিয়ায় হেয় প্রতিপন্ন করার হুমকি দেয়।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেধার অগ্নিপরীক্ষা ও অন্তর্ঘাতের রাজনীতি: সুপারিশপ্রাপ্তদের নিয়োগ-বঞ্চনা কি গভীর ষড়যন্ত্র?
জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর