ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৪, ১০:৪০
অ- অ+

ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, “গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। বৃহস্পতিবার থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া।” খবর আল জাজিরার।

এর আগে গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ কলম্বিয়ার প্রেসিডেন্টের এ ঘোষণাকে ‘ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার।”

(ঢাকাটাইমস/০২মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা