সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৪, ১৬:২০
অ- অ+

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে রাজধানীর বারিধারা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অষ্টম শ্রেণিও পাস করেননি, স্মার্টফোন হাতে সাংবাদিক বনে যাচ্ছেন অনেকে; সংসদে উদ্বেগ
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে: সালেহ শিবলী
ছেলেকে ফিরে পেতে ৫ লাখ টাকা দিয়েও সন্ধান পাননি বাবা, আরও ৪২ লাখ দাবি
পুরো দেশটাই হোক শিশুদের নিরাপদ ঠিকানা