দুর্নীতি ও গাড়িকাণ্ডে ঢাকার সাবেক সিএমএম রেজাউল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ১৪:৩৩
অ- অ+

দুর্নীতি ও আলোচিত ‘গাড়িকাণ্ডে’ নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সোমবার (১৩ অক্টোবর) বরখাস্তের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের মামলা রুজু করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত মর্মে প্রতীয়মান হয়েছে।”

সেই প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গাড়িকাণ্ড’ ও দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে বলা হয়— রেজাউল করিম এক আসামির আলামত হিসেবে জব্দ করা গাড়িটি ডিবি পুলিশের হেফাজত থেকে ব্যক্তিগত ব্যবহারে নিয়েছিলেন।

এছাড়া তিনি আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে সাত কাঠা প্লট নেন— যেখানে সাধারণত হাইকোর্ট বিচারপতিরা পাঁচ কাঠা করে প্লট পান।

প্রতিবেদনে আরও উঠে আসে, মামলায় সুবিধা দেওয়ার বিনিময়ে নর্দান ইউনিভার্সিটির পাশে পাঁচ কাঠা রেডিমেড প্লট গ্রহণ করেছিলেন তিনি। পাশাপাশি, ঢাকার সিএমএম আদালতে দায়িত্বে থাকা অবস্থায় নিজ জেলা চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনতলা বাড়িও নির্মাণ করেন রেজাউল করিম চৌধুরী।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় এসপি আশিস বিন হাছানের
বজ্রপাতে ৬ জেলায় ১১ জনের মৃত্যু
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা