চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল ও বোটসহ ১১ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৬| আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৭
অ- অ+

চাঁদপুরের হাইমচরে যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড নদী ও উপকূলে ২৪ ঘণ্টাব্যাপী টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে।

এরই অংশ হিসেবে গত ১২ অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নয়াআনি ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হাইমচর থানার লামছড়ি, কাটাখালী লঞ্চঘাট, বারো তহবিল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। এ সময় ১১ জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাল হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। আর জব্দকৃত বোট চাঁদপুর হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় এবং বাকি ৮ জন জেলেকে হাইমচর থানায় সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় এসপি আশিস বিন হাছানের
বজ্রপাতে ৬ জেলায় ১১ জনের মৃত্যু
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা