গাবতলীতে ৩০০ শীতার্ত ও অসহায় মানুষের পাশে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:১১| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৭
অ- অ+

রাজধানীর গাবতলীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) উদ্যোগে উত্তর সিটি করপোরেশনের গাবতলী কাঁচাবাজার এলাকায় ৩০০ জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেনসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও কর্মসূচিটি প্রত্যক্ষ করেন।

শীতবস্ত্র বিতরণকালে তৈমুর হাসান বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষার দায়িত্বই পালন করে না, দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতেও সব সময় মানুষের পাশে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় মানুষজন চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের পাশে রয়েছে বিজিবি।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ ঢাকা ব্যাটালিয়নের পক্ষ থেকে গাবতলীর ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ ডিআইজি, গ্রেড-১ পেলেন দুইজন
দিল্লিতে সম্মানসূচক ডক্টরেট পেলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল
হামে প্রাণহানি ৬০০ ছাড়াল, নিশ্চিত শনাক্ত ৯২৬০
টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা