শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাকায় ‘কুয়াশার গান’ আউটডোর কনসার্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩৯
অ- অ+

ঢাকায় শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যেকুয়াশার গানশীর্ষক একটি আউটডোর কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্পিরিটস অব জুলাই। কনসার্টে পারফর্ম করবে চার ব্যান্ডচিরকুট, আভাস, অ্যাশেজ কৃষ্ণপক্ষ।

প্রতিটি ব্যান্ডের পারফরম্যান্সের সময়সূচি হলোসন্ধ্যা ৬টায় কৃষ্ণপক্ষ, সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট, এবং রাত সাড়ে ৯টা থেকে পারফর্ম করবে অ্যাশেজ, যার গান দিয়েই কনসার্টের সমাপ্তি ঘটবে।

কনসার্ট আয়োজনকারীরা জানান, এটি একটি মানবিক দাতব্য উদ্যোগ, যার মাধ্যমে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের তহবিল সংগ্রহ করা হবে।

এর আগে, শীতার্তদের সহায়তায়সুরে বোনা সোয়েটারশীর্ষক আরেকটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল ১১ জানুয়ারি টিএসসি মাঠে। ওই কনসার্টে নতুন পুরনো কাপড়, কম্বল ছাড়াও আর্থিক অনুদান সংগ্রহ করা হয়। পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ সোহান আলী প্রমুখ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা
জিও নিউজের সম্প্রচার স্থগিত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
সিআইডিপ্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা