প্রকাশ পেল শফিক তুহিনের নতুন দ্বৈত গান ‘ফড়িং প্রজাপতি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০৩
অ- অ+

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিনের নতুন দ্বৈত গান ‘ফড়িং প্রজাপতি’ প্রকাশিত হয়েছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাফিকা নাসরিন মিমি।

‘ফড়িং প্রজাপতি’ গানটির কথা লিখেছেন হায়াত কামাল। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন শফিক তুহিন। এর সংগীতায়োজন করেছেন সালমান জেইম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের ভিডিওতে মডেল হিসেবেও অভিনয় করেছেন শফিক তুহিন ও সাফিকা নাসরিন মিমি। সম্প্রতি ‘সোল এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পেয়েছে।

গানটি সম্পর্কে শফিক তুহিন বলেন,

“খুব মিষ্টি একটি গান ‘ফড়িং প্রজাপতি’। সাফিকা নাসরিন মিমি অসাধারণ গেয়েছেন। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুন্দর একটি সুর করার চেষ্টা করেছি। চন্দন রায় চৌধুরীও দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। সব মিলিয়ে শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে বিশ্বাস।”

অন্যদিকে সাফিকা নাসরিন মিমি বলেন,

“এমন সুন্দর একটি গান করার সুযোগ দেওয়ার জন্য শফিক তুহিন ভাইকে ধন্যবাদ। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, গানটি অনেক দূর যাবে।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা