ঢাকা-৮ আসনে ‘ট্রাক’ প্রতীকে লড়ছেন একমাত্র নারী প্রার্থী মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৩
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ পেয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনে তিনিই একমাত্র নারী প্রার্থী।

বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন মেঘনা আলম। তিনি জানান, নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার থেকে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় মেঘনা আলম বলেন, “ঢাকা-৮ থেকে ট্রাক মার্কায় আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। যদি আমি এই আসন থেকে জাতীয় সংসদে যেতে পারি, তাহলে এটি হবে একজন নারীর ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় উদাহরণ।”

তিনি আরও বলেন, “আমি ঢাকা-৮ আসন থেকে নিপীড়িত মানুষের প্রতিনিধি হতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমার লক্ষ্য। গণঅধিকার পরিষদের যে আদর্শ—জনগণের অধিকার নিয়ে কথা বলা—আমি সবসময় সেই আদর্শ অনুসরণ করব।”

নির্বাচনের ফলাফল যাই হোক, নিজের অবস্থানে অটল থাকার অঙ্গীকার করে মেঘনা আলম বলেন, “আমার জয় হোক বা না হোক, আমি যে প্রতিশ্রুতিতে নিজেকে আবদ্ধ করেছি, সেটি সবসময় পালন করে যাব।”

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে এবারের নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নারী প্রার্থী হিসেবে মেঘনা আলমের অংশগ্রহণ ইতোমধ্যে ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা
জিও নিউজের সম্প্রচার স্থগিত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
সিআইডিপ্রধান হলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা