‘যেকোনো সময় মরে যেতে পারি’, মাহিয়া মাহির পোস্টে চাঞ্চল্য

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৬, ২৩:১৭
অ- অ+

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে পর্দা থেকে অনেকটাই দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের অনুভূতি ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার শুধু মনে হচ্ছে, আমি যেকোনো সময় মরে যেতে পারি। আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে, সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি। দম বন্ধ লাগতেছে।’

মাহির এই পোস্ট মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকে উদ্বেগ প্রকাশ করেন। চিত্রনায়ক কাজী মারুফ মন্তব্যে লিখেছেন, জীবন খুবই সংক্ষিপ্ত এবং এটাই একমাত্র সত্য। জবাবে মাহি জানান, তিনি সত্যিই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।

তবে কী কারণে তিনি এমন অনুভূতির কথা প্রকাশ করেছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কাছ থেকে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করায় তিনি গভীরভাবে বিচলিত হয়ে পড়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতির পরও পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক
আনসার-ভিডিপির কৃতি ২৩ খেলোয়াড়কে সংবর্ধনা
জিও নিউজের সম্প্রচার স্থগিত
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা