দুবাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, ২০:২৩
অ- অ+

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে কনস্যুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে স্বাধীনতা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রবাসীদের কল্যাণে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। পাশাপাশি দলমত নির্বিশেষে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. আব্দুস সালাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা