সম্মাননা পেলেন চিত্রনায়িকা প্রিয়মনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৬, ১৫:০৬| আপডেট : ০৭ মে ২০২৬, ১৫:৪৬
অ- অ+

বিনোদন অঙ্গনে আবারও আলোচনায় এলেন চিত্রনায়িকা প্রিয়মনি। এবার তিনি পেলেন ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’। ‘সুপার মডেল এণ্ড হিরোইন’ ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করেন তিনি।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রিয়মনির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম এবং ট্রাব সভাপতি সালাম মাহমুদ। তারা যৌথভাবে নায়িকার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে প্রিয়মনি বলেন, যেকোনো স্বীকৃতি একজন শিল্পীর কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এই সম্মাননা আমাকে আরও ভালো কাজ করার সাহস ও আত্মবিশ্বাস দেবে। যারা সবসময় আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, শোবিজে নতুনভাবে কাজ শুরু করেছি। সবার সহায়তা পেলে সামনে ভালো কিছু কাজ নিয়ে হাজির হতে চাই।

অনুষ্ঠানে দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তি সম্মানিত হন। কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, বরেণ্য শিল্পী বশির আহমেদকে (মরণোত্তর) এবং খ্যাতিমান রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

দীর্ঘদিন পর নতুন উদ্যমে শোবিজ অঙ্গনে সরব হয়েছেন প্রিয়মনি। সম্প্রতি ‘মেরিল-প্রথম আলো’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ভিন্ন লুকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। তার স্টাইল, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং অভিনয় দক্ষতা মিলিয়ে আবারও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ইঙ্গিত দিচ্ছেন এই অভিনেত্রী।

(ঢাকাটাইমস/৭মে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা