লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৬, ১৭:০৮
অ- অ+

দেশে এখন চলছে লিচুর মৌসুম। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু। অনেকেই পাকা মিষ্টি লিচু চিনতে পারেন না কিংবা কিনতে পারেন না। কিছু কৌশল আছে, যার মাধ্যমে আপনিও পাকা মিষ্টি লিচু কিনে খেতে পারবেন।

বিভিন্ন জাতের রঙভেদে লিচু হয়। লাল, কমলা কিংবা হালকা বাদামি রঙেরও লিচু পাওয়া যায়। তবে লাল রঙের লিচু সবাইকে বেশি আকৃষ্ট করে থাকে। তাই লিচু কেনার সময় অবশ্যই এর খোসার দিকে লক্ষ্য রাখুন। ভালো লিচু সবসময় উজ্জ্বল রঙের হয়ে থাকে। আর লিচু যদি বেশি নরম হয় তাহলে কখনো কিনবেন না। কারণ সেগুলো বেশি পাকা। এমনকি লিচুর বেশিরভাগই নষ্ট হয়।

আর মিষ্টি রসালো লিচু চেনার সবচেয়ে সহজ উপায় হলোএর খোসার রঙ, আকার এবং গন্ধ পরীক্ষা করা। গাঢ় লাল রঙের, মাঝারি আকৃতির ( ইঞ্চি) সতেজ বোঁটার লিচুগুলো সাধারণত পাকা মিষ্টি হয়। খোসায় কালচে দাগ থাকলে বা গন্ধ টক হলে তা কেনা থেকে বিরত থাকুন।

পাকা লিচুর গন্ধ মিষ্টি হয়। নাকের কাছে ধরলেই ওই মিষ্টি গন্ধ টের পাওয়া যায়। কেমিক্যালযুক্ত লিচু নাকে নিলে মিষ্টি গন্ধ পাবেন না। অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে লিচুর গায়ে লাল রঙ দেওয়া হয়। তাই লিচু কেনার পর বাসায় গিয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখার পর তার থেকে রঙ বের হলেই বুঝতে পারবেন সেটি কাঁচা লিচু।

আর সবসময় গাঢ় রঙের লিচু কেনা ভালো। এবং এর সাইজ এক ইঞ্চি হয়। এমন লিচু পরিপক্ব হয়।

লিচু ভালো কিনা তা পরীক্ষা করতে এর খোসা ছাড়িয়ে দেখুন। যদি দেখেন খোসা সহজেই খুলে আসছে, তাহলে সেটি পাকা মিষ্টি। আর যদি সহজে খোসা না ছাড়ানো যায় কিংবা লিচুর ভেতরের অংশে বাদামি দাগ থাকে তাহলে বুঝবেন সেটি নষ্ট হতে পারে। আর বোঁটার অংশটি দেখে নিন। বোঁটা যদি তাজা সবুজ থাকে, তবে বুঝবেন লিচুটি গাছ থেকে সদ্য পাড়া হয়েছে। বোঁটার কাছে পচন ধরা লিচু কেনা উচিত নয়। খুব ছোট বা অতিরিক্ত বড় না কিনে মাঝারি গোলাকার আকৃতির লিচু বেছে নিন। গোলাকার লিচুগুলো সাধারণত বেশি মিষ্টি রসালো হয়।

আর লিচুর মুখ পচা থাকলে তা কখনো কিনবেন না। এমন লিচুর ভেতরেও নষ্ট থাকে। তাই ডালযুক্ত আছে এমন লিচু কিনুন। লিচু খুব দ্রুত পাকে। তাই পাকার আগেই লিচু সংরক্ষণ করা হয়। যদি আধাপাকা লিচুও কিনে আনেন, তাহলে ফ্রিজে যথাযথভাবে সংরক্ষণ করলে - দিনের মধ্যেই লিচু পেকে যাবে। ভুলেও কখনো লিচুর বীজ খাবেন না। এতে থাকে বিষাক্ত উপাদান। এই বীজ খেয়ে ফেললে পেটে নানা সমস্যা হতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার চার জোনে টিডিপির প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ৮০০ প্রশিক্ষণার্থী
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে যুবকের মরদেহ
মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার চারা রোপণ
সাহাবুদ্দিনের পদত্যাগ ও হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বের প্রজ্ঞাপন জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা