অসুস্থ শবনম মুশতারীর পাশে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৭:৩৫
অ- অ+

একুশে পদকপ্রাপ্ত দেশের বরেণ্য নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতা ও ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রম) ভুগছেন। তার অসুস্থতার খবর জানার পর পাশে দাঁড়িয়েছে সরকার। চিকিৎসার জন্য তাকে আর্থিক সহায়তা দিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্ট।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে শবনম মুশতারীর বাসভবনে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর চিকিৎসার জন্য ৫ লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, দেশের গুণী শিল্পীদের পাশে সরকার সবসময় রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানমসহ শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শবনম মুশতারী নজরুলসংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। পরে ২০১৫ সালে তিনি জাতীয় নজরুল পুরস্কারও লাভ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল, অনুপস্থিত সুপ্রিম লিডার মোজতবা
ব্রাজিল–নরওয়ে ম্যাচে ভয়ঙ্কর সেই রেফারি, দুই ম্যাচে দেখিয়েছেন ৮ কার্ড
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩৩
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা