কদমতলীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, ১২:৩৯
অ- অ+

রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় দুটি সুইচ গিয়ার চাকু, খেলনা সদৃশ একটি পিস্তল ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–কদমতলীর পূর্ব জুরাইনের স্বপন (৩৭), মাগুরা সদর এলাকার মনির (৩১), ঢাকার দোহার এলাকার জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও নারায়ণগঞ্জ সদর এলাকার আরিফ হোসেন (২৯)।

শুক্রবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্ব জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

অভিযানে ওই ভবন থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি সুইচ গিয়ার চাকু ও খেলনা সদৃশ একটি পিস্তল জব্দ করা হয়। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে।

র‍্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ অস্ত্রের উৎস ও এর ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রক্তে ভেজা ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি: ১৫ই আগস্টের শিক্ষা ও বাংলাদেশের ভবিষ্যৎ করণীয়
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে আহত ৪ শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা