যাত্রাবাড়ীতে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, কাঁচি ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১১:২১
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও চুরি হওয়া মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম ফারুক (২৭)। তিনি পেশায় নির্মাণ শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই দনিয়া রসুলপুর নগর ভবনসংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাহিদা আক্তার নামে এক নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। একই সময় বাসা থেকে স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নির্মাণ শ্রমিক ফারুককে শনাক্ত করা হয়। পরে বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফারুকের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এক হাতলবিশিষ্ট কাঁচি উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে এক জোড়া ইমিটেশনের হাতের বালা, তিনটি গলার হার, এক জোড়া পায়ের নূপুর, কিছু বিদেশি টাকা ও ধাতব মুদ্রা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ফারুক নিহতের পরিবারের পাশের ফ্ল্যাটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে তিনি বাসার পরিবেশ ও পরিবারের সদস্যদের চলাফেরা সম্পর্কে ধারণা পান। ঘটনার দিন সুযোগ বুঝে বাসায় ঢুকে ধারালো কাঁচি দিয়ে শাহিদা আক্তারকে আঘাত করে হত্যা করেন। পরে আলমারিতে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/এসএস/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা