ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ১০:১৭| আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১২:২৩
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অধ্যাপক ড. নাজমুন নাহার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী, দুই ছেলে, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, অধ্যাপক নাজমুন নাহারের মরদেহ আজ শনিবার দুপুর ১২টায় শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগে নেওয়া হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক নাজমুন নাহার একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় তার অবদান তাকে স্মরণীয় করে রাখবে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা