৬০ কিমি বেগে দেশের তিন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিস দেশের কিছু এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা জানিয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে। আবহাওয়া অফিসের এই নির্দেশনা অনুসারে স্থানীয় মানুষদের সতর্ক থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া নদী ও উন্মুক্ত এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৮ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































