দক্ষিণখানে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা, মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ২১:৫৯
অ- অ+

ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে থেকে এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দূর্বৃত্বরা। ঘটনাটি ঘটে ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে।

বৃহস্পতিবার বিকালে গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।

খুন হওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র লুট হওয়ার কথাও বলেছেন তিনি।

নিহত নারীর নাম সারা রোকসানা পিনু। তার স্কুল পড়ুয়া দুটি ছেলে রয়েছে ও এক মেয়ে। তবে ঘটনার সময় ওই নারী বাসায় একাই ছিলেন বলে জানিয়েচেন পুলিশে।

মির্জা তারেক আহমেদ বেগ বলেন, বিকাল ৩টার পর গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা।

নিহতদের মেয়ে হাসিন তানু বলেন, বেলা সাড়ে ৩ টায় স্কুল থেকে বাসায় ফিরে দেখেন জানালার গ্রীল কাটা। তার মা বিছানায় শুয়ে আছেন মুখের উপর একটি বালিশ দেয়া। ডাকাাডকি করার পর না উঠায় তার শরীর ধরে দেখি অনেক ঠান্ডা। তখন দৌড়ে আবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জানান। তিনি তার বাবাকে ফোনে জানায়। বাবা পুলিশকে খবর দেয়।

সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত এবং ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা