জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৮:৫২
অ- অ+

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না। এই ২৪-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? প্রতিবারই সাধারণ জনগণ, তরুণ ছাত্র সমাজ, যুবসমাজ, শ্রমিক ভাই-বোনেরা জীবন দিয়ে এই অর্জন যখন জাতির হাতে তুলে দেয় তখন কিছু লুটেরার হাতে এটা হারিয়ে যায়।

তিনি আরও বলেন, সেই ২৪-টাও শেষ পর্যন্ত যা হলো, হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না।

বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির প্রশ্ন করে বলেন, কি বাকি আছে? এই জাতি তো জীবন দিতে দিতেই এই জায়গায় এসেছে। আমাদের কি জবাব শহীদ পরিবারের সদস্যবৃন্দের কাছে। কি জবাব? এখনো ভাঙা পা-হাত নিয়ে, বুকে-মাথায়-পিঠে গুলি নিয়ে যারা এখনো প্রতি রাত ঘুমাতে পারে না, কাতরায়। কষ্টে-যন্ত্রণায় কোনো কাজ করতে পারে না, তরতাজা যুবক-যুবতী হয়ে গেছে এখন পঙ্গু, তাদের কাছে আমাদের কি জবাব?

তিনি আরও বলেন, এই ২৪ না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। এই ২৪ না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না। বিরোধী দলের নেতা হতে পারতাম না। এমপি নির্বাচিত হতে পারতাম না। পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা