অ্যাকশন ক্যামেরায় ফোর কে ভিডিও

চীনের তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমির অংশীদারী প্রতিষ্ঠান ওয়াইআই ফোর কে মানের ভিডিও করা যাবে এমন একটি অ্যাকশন ক্যামেরা বাজারে আনছে। যা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিইএস)-তে প্রদর্শন করা হবে এই অ্যাকশন ক্যামেরাটি। এই শো শুরু হবে ৫ জানুয়ারি। শেষ হবে ১১ জানুয়ারি।
ক্যামেরাটির মডেল ওয়াইআই ফোরকে প্লাস অ্যাকশন ক্যামেরা। ওয়াইআই কোম্পানির এটি তৃতীয় অ্যাকশন ক্যামেরা। যা দিয়ে প্রতি ফোরকে রেজুলেশন ছবি ও ভিডিও করা যাবে। ধারণা করা হচ্ছে এটি বাজারে আসলে ‘গোপ্রো হিরো ৫’ এর প্রতিদ্বন্দ্বী হবে। কেননা ওয়াইআই ফোরকে প্লাস অ্যাকশন ক্যামেরাটি হিরো ৫ এর মত অ্যাকশন ক্যামেরা যা দিয়েও ফোরকে মানের ভিডিও করা যায়।
নতুন এই ক্যামেরায় সনির আইএমএক্স৩৭৭ সেন্সর ব্যবহৃত হয়েছে। এতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহৃত হয়েছে। এতে আছে ২.৮ অ্যাপারচার। এটির ডিসপ্লে ১.১৯ ইঞ্চির। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।
ক্যামেরাটিতে ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ক্যামেরাটি দুই ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে।
ক্যামেরার বিল্টিইন মেমোরির পাশাপাশি কার্ড দিয়ে মেমোরি বাড়ানো যাবে।
ওয়াইআই জানিয়েছে, এই অ্যাকশন ক্যামেরাটি চলতি বছরের মে মাসে বাজারে আসতে পারে।
(ঢাকাটাইমস/২জানুয়ারি/এসজেআর/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































