মোনাজাতে রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে, প্রধানমন্ত্রী গণভবনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:১৫| আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:২৪
অ- অ+

বঙ্গভবনে বসে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অন্যদিকে গণভবনে বসে মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার বেলা ১১টায় টঙ্গীর তুরাগ তীরে ৫২তম ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ৩৫ মিনিটের মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভি।

মোনাজাত শুরুর আগেই রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে যান। সেখানে মেঝেতে বসে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বসে মোনাজাতে অংশ নেন। কয়েকজন নিকটাত্মীয় ছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন।

গত শুক্রবার শুরু হয় তাবলিগ জামায়াতের সর্ববৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ঢাকাসহ ১৭ জেলার কয়েক লাখ মুসল্লি এতে অংশ নেয়। এছাড়া বিশ্বের বেশ কয়েকটি দেশের কয়েক হাজার মুসল্লিও আসে এবারের ইজতেমায়।

চার দিন বিরতির পর আগামী ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। শেষ হবে ২২ জানুয়ারি। এতে ১৬ জেলার মানুষ অংশ নেবে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেঁতুলিয়ার নয়াবাড়ি থেকে রাষ্ট্রের শীর্ষ পদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রাজনীতিতে পথচলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেপ্তার, মামলা ৪৭
জমির উদ্দিন সরকারের স্মরণে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা