ওজন নিয়ন্ত্রণে রাখতে নারিকেল

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১১:১৮
অ- অ+

অতিরিক্ত ওজন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ওজন। তবে হাতের নাগালেই আছে এর মহৌষধ। দামেও খুব বেশি না। বলছিলাম নারিকেলের কথা। সহজলভ্য এই ফলটি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সহায়ক হবে।

‘‌হোল ফুডস মার্কেট’‌ জানাচ্ছে ২০১৭ সাল হতে চলেছে নারকেলের। এর পানি থেকে শাঁস যাই খান তা ক্যালরি ঝড়ানোর পক্ষে আদর্শ। আসুন জেনে নিন নারকেলের কিছু গুণের কথা:

‌নারকেলে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট (‌এমসিটি)‌। তবে তা ক্ষতিকারক নয়। কারণ এটা শরীরে জমা থাকে না। বরং এই ফ্যাট শরীরে শক্তি সরবরাহ করে। কিছুটা কার্বোহাইড্রেটের মতো। ‘‌ইন্টারন্যাশনাল জার্নাল অব অবেসিটি অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার’‌ জানিয়েছে এমসিটি ক্যালরি বার্ন করতে সহায়তা করে। তাই ফ্যাট জমতে দেয় না।

নারকেলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কম রয়েছে। প্রতি ১০০ গ্রামে মাত্র ১৫ গ্রাম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কম খেতে চাইলে নারকেল খান।

ক্যালরি বার্ন করতে নারকেলের জুড়ি মেলা ভার। ১০০ গ্রাম নারকেল খেলে ৩৫৪ ক্যালরি খরচ হয় তা বার্ন করতে। পু্ষ্টিবিদরা বলছেন, দৈনিক ক্যালরি খরচ করতে নারকেল খান। আপনি যদি দিনে ১৫০০ ক্যালরি বার্ন করতে চান তবে ১৫০ গ্রাম নারকেল খান।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত
আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন
রাজশাহীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৮ জন গ্রেপ্তার