১৪ উপজেলা ও চার পৌরসভায় ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ০৮:৪৬| আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০৯:০০
অ- অ+
ফাইল ছবি

সাত বিভাগের ১৪টি উপজেলা ও চারটি পৌরসভায় বিভিন্ন পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। বিদায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও নতুন কমিশনের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার প্রতি অনাস্থা জানালেও এই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।

শুধুমাত্র চেয়ারম্যান পদে ভোট হবে কুড়িগ্রাম সদর, বরিশালের বানারীপাড়া, গৌরনদী, ঝালকাঠির কাঁঠালিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুর।

ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে কুমিল্লার চৌদ্দগ্রাম, নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জে। আর সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে পাবনার ঈশ্বরদী এবং কুমিল্লার সদর দক্ষিণে।

চার পৌরসভার মধ্যে টাঙ্গাইলের সখীপুরের ২ নম্বর সাধারণ ওয়ার্ডে, পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এবং শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট হবে।

গত ২২ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়িতে নতুন ইসির অধীনে শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই এই অধীনে তুলনামূলক বড় পরিসরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য নতুন কমিশনের অধীনে এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে সবাই।

নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেভাবে সজাগ দৃষ্টি রয়েছে নির্বাচন কমিশনেরও। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ যেন না উঠে তা মাথায় রেখে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

গতকাল সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, নির্বাচনের প্রস্তুতি শতভাগ শেষ। সুষ্ঠুভাবে ভোট করতে যা করা প্রয়োজন সবই করা হবে।

(ঢাকাটাইমস/৬মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর
শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা