টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১০:০১| আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১১:৩৮
অ- অ+
মুখোমুখি: হেরাথ-মুশফিক।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং করছে লঙ্কানরা। বাংলাদেশ সময় সকাল ১০.৩০টায় গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুরু হয় ম্যাচটি। সরাসরি সম্প্রচার করছে টেন ক্রিকেট ও চ্যানেল নাইন।

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান তো আছেনই। তাঁদের সঙ্গে পেসার হিসেবে কামরুল ইসলাম রাব্বির চেয়ে শুভাশিষ রায়কে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর স্পিন আক্রমণে সাকিবের সাথে আছেন মেহেদী হাসান মিরাজ।

এদিকে দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। তাঁর জায়গায় একাদশে লিটন দাস। আগ থেকেই লিটনের থাকাটা নিশ্চিত ছিল। কারণ কিপিংয়ের মূল কাজটা এখন লিটনের কাঁধে।

একাদশ সাজানোর ক্ষেত্রে বাংলাদেশের ঠিক উল্টো কাজটা করেছে শ্রীলঙ্কা। তারা একাদশে রেখেছে দুই পেসার সুরঙ্গা লাকমল ও লাহিরু কুমারার সঙ্গে তিন স্পিনার রঙ্গনা হেরাথ, অফ স্পিনার দিলরুয়ান পেরেরা এবং চায়নাম্যান লাকশান সান্দাকানকে।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসিলা গুনারত্ন, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), লাকশান সানদাকান, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা।

(ঢাকাটাইমস/০৭ মার্চ/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর
শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা