বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

গল টেস্টের তৃতীয় দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সবশেষ ৫ রান করে ফিরে গেছেন লিটন দাস।
এর আগে তৃতীয় দিনের শুরুতেই ফিরে গেলেন সৌম্য সরকার। লাকমালের বলে কুমারার হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলেন এই টাইগার ওপেনার। আউট হওয়ার আগে ৭৭ রান করেছেন সৌম্য। দলীয় ১৭০ রানের মাথায় ২৩ রান করে সাজঘরে ফিরে যান সাকিবও।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ৩৬১ রান পিছিয়ে ছিল টাইগাররা।
গল টেস্টের প্রথম ইনিংসে ৪৯৪ রানে থামে শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১৯৪ রান করেন মেন্ডিস। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান আসে আসেলা গুনারত্নের ব্যাট থেকে। দলকে ৭৫ রান উপহার দেন নিরোশান ডিকওয়েলা।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৪টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। ২টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন শুভাষিস রায়, সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ।
(ঢাকাটাইমস/০৯ মার্চ/জেইউএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































