২৬৯ রানের লিড নিয়ে লাঞ্চে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ১২:৪৩| আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:০৮
অ- অ+

শুক্রবার দিনের প্রথম সেশনে বোলিংটা ভালো হলো না বাংলাদেশের। এই সেশনে মাত্র একটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এদিন সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৮৭ রান। প্রথম ইনিংসে তারা এগিয়ে ছিল ১৮২ রানে। সুতরাং, এখন পর্যন্ত তারা ২৬৯ রানের লিডে রয়েছে।

আজ সকালে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও উপুল থারাঙ্গা সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন। দলীয় ৬৯ রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটে। ইনিংসের ২৩তম ওভারে তাসকিন আহমেদের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে। তার ব্যক্তিগত সংগ্রহ ৩২ রান।

গল টেস্টে আজ নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হয়েছে খেলা। কারণ, গতকাল দিনের শেষ সেশনের প্রায় পুরোটাই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

গত মঙ্গলবার শুরু হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা ৪৯৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। পরে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩১২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।

(ঢাকাটাইমস/১০ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরস্ককে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার
রামিসা হত্যা মামলা: হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির অনুমতি
চট্টগ্রামে ঘরের ভেতর মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ বাংলাভাষীকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা