১০০-তে অর্ধেক শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১১:১৪| আপডেট : ১১ মার্চ ২০১৭, ১১:২৯
অ- অ+

সত্যিই বিভীষিকাময় শুরু। এতটা খারাপ হবে সকালটা ভাবনায় ছিল না ভক্তদের। এককথায় হতাশ করলেন তারকা ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট বিলিয়ে দিলেন তাঁরা। শেষ খবর পর্যন্ত ১০০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ল বাংলাদেশ।

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে আজ পঞ্চম দিনের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতেই বড়সড় ধাক্কা। এক এক করে বিদায় নেন সৌম্য (৫৩), মুমিনুল (৫), তামিম (১৯), সাকিব (৮) এবং সবশেষে মাহমুদউল্লাহ(০)।

এর আগে ৩৯০ রান পিছিয়ে থেকে চতুর্থ দিনের ব্যাটিং শেষ করে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৯৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে তৃতীয় দিনে বাংলাদেশ ৩১২ রানেই অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

১৮২ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। বাংলাদেশি বোলারদের হতাশা উপহার দিয়ে ধীরে ধীরে লিডকে বিশাল সংগ্রহের দিকে নিয়ে যায় তারা। চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশকে উইকেট পাইয়ে দেন তাসকিন আহমেদ। ৩২ রান করা করুনারাত্নেকে বিদায় করেন তাসকিন।

কিন্তু আরেক ওপেনার উপুল থারাঙ্গাকে আটকাতে পারেননি সাকিব-রিয়াদরা! শেষ অবধি ১১৫ রানের দারুণ ইনিংস খেলে মিরাজের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান থারাঙ্গা।

তবে প্রথম ইনিংসে ১৯৪ রান করা কুশাল মেন্ডিস এদিন ফিরেছেন ১৯ রান করে। দলীয় ১৩৪ রানের মাথায় সাকিব আল হাসানের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মেন্ডিস। প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারানোর পরও স্বাচ্ছন্দ্যে খেলে যায় শ্রীলঙ্কার অন্যান্য ব্যাটসম্যানরা।

বিশেষ করে বলের গুণাগুণ বিবেচনা করে দেখেশুনে তাসকিনদের খেলে যান দিনেশ চান্দিমাল। অবশ্য তাঁকে সঙ্গ দিতে গিয়ে ফিরে গেছেন আরও দুই ব্যাটসম্যান-গুনারাত্নে (০) এবং নিরোশান ডিকভেলা (১৫)। কিন্তু পেরেরাকে নিয়ে নিজের অর্ধশতক পূর্ন করেন চান্দিমাল। শেষ দিকে ৩৩ রান করা পেরেরা মোস্তাফিজের হাতে কাটা পড়েন। এরপরেই ২৭৪ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

(ঢাকাটাইমস/১১মার্চ/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমাম-খতিব-মুয়াজ্জিনদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনা
খুলনায় নিজের মেয়েকে হত্যার অভিযোগ: ৩৬ ঘণ্টায় রহস্য উদঘাটন
আমাকে নিয়ে যে অপবাদ ছড়ানো হয়েছিল, তার দায় কে নেবে? রাষ্ট্রের কাছে পরীমনির একগুচ্ছ প্রশ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা