আইনমন্ত্রীর ভাই আরিফুল হক আর নেই

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ সময় শনিবার ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আরিফুল হকের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার হার্ট ট্রান্সপ্লান্টের জন্য অস্ত্রোপচার করা হয়। সেখানে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছে। আরিফুল হকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামে।
আরিফুর হকের বাবা সিরাজুল হক আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ছিলেন।
(ঢাকাটাইমস/ ১১ মার্চ/এইচএফ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































