সীতাকুণ্ডে অভিযান শেষ, ভবনের ছাদে ‘শক্তিশালী বোমা’

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০১৭, ১২:৪১| আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৩:৪৪
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ২০ ঘণ্টা ধরে চলা জঙ্গিবিরোধী অভিযান সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ। সন্দেহভাজন আস্তানায় আর কোনো জঙ্গি নেই বলেও নিশ্চিত করেছে বাহিনীটি। এই অভিযানে মোট চার জনের মৃত্যুর কথাও জানিয়েছে তারা। তবে ভবনটির ভেতর ও ছাদে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়ে গেছে। ছাদে রয়েছে একটি ‘শক্তিশালী বোমা’।

বুধবার দুপুর থেকে সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলায় শুরু হওয়া অভিযানের ইতি টানার ঘোষণা আসে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে। দ্বিতীয় আস্তানায় অভিযান শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম এই ঘোষণা দেন।

শফিকুল বলেন, ‘ছায়ানীড় ভবনের ভেতরে আর কোন জঙ্গি নেই। তাই আপাতত জঙ্গি আটক অভিযান অপারেশন অ্যাসল্ট সিক্সটিন সমাপ্ত ঘোষণা করা হলো।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ছায়ানীড় ভবনে এখনো অনেক বিস্ফোরক দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই ভবনের নিরাপত্তার কাজ চলছে। ভবনের ছাদে একটি অবিস্ফোরিত শক্তিশালী বোমা রয়েছে। এটি নিষ্ক্রিয়করণের কাজ চলছে।’

বুধবার দুপুরের পর খোঁজ পাওয়া আস্তানাটিতে ওই রাতেই একবার ঢোকার চেষ্টা করে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। তবে জঙ্গিদের গ্রেনেডের মুখে পিঠু হটতে বাধ্য হয় তারা। এরপর সকালে শক্তি বৃদ্ধি কওে একযোগে শুরু হয় অভিযান। এর নাম রাখা হয় অপারেশন অ্যাসল্ট সিক্সটিন।

অভিযানে পুলিশ বাড়িটিতে ঢুকে পড়ার পর সন্দেহভাজন জঙ্গিরা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ। এতে এক নারী ও দুই পুরুষ ‘জঙ্গি’ নিহত হয়। এর আগে পুলিশের গুলিতে মারা যায় আরও এক সন্দেহভাজন জঙ্গি।

চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, ছায়ানীড় ভবনে জঙ্গি আস্তানায় বুধবার দুপুর থেকে শুরু হওয়া অভিযান বন্ধুকযুদ্ধের মাধ্যমে আজ বৃহস্পতিবার শেষ হলো। এতে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক ও সোয়াতের দুই সদস্যসহ পাঁচ জন আহত হয়েছে।

আস্তানাটিতে তিন দফা অভিযানের মধ্যে দুই দফায় জঙ্গিরা গ্রেনেড ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সীতাকুণ্ডে পুলিশের এই অভিযান শুরু হয় বুধবার দুপুরের পর। প্রথমে পৌর সদও এলাকার আমিরাবাদে সাধন কুঠিরে অভিযান শুরু হয়। সেখান থেকে আটক হন জসিম উদ্দিন ও আর্জিনা আক্তার নামে দুই জন। এদের মধ্যে ওই নারীর কোমরে আত্মঘাতী বেল্ট বাধা ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড়ের জঙ্গি আস্তানার খবর পায় পুলিশ।

ঢাকাটাইমস/১৬মার্চ/ইখ/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার পরিকল্পনা
মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯ আসামি গ্রেপ্তার
বাবার মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু,  নতুন আক্রান্ত  ১৪৯২