নোবিপ্রবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ ডিসেম্বর

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৮, ২১:৫৭
অ- অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষা বর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩ ডিসেম্বর শুরু হবে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

২৬-২৮ অক্টোবর তিন দিনব্যাপী মোট ছয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবার প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক, ব্যবসায় প্রশাসন, শিক্ষা বিজ্ঞান ও আইনসহ মোট ৬টি অনুষদ এবং আইআইটি ও আইআইএস ২টি ইনস্টিটিউটের অধীনে মোট ৩০টি বিষয়ে মেধা ও কোটাসহ ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হয়।

এ শিক্ষাবর্ষে ৩০টি বিষয়ে ১৩৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।এবছর নতুন ৭টি বিষয়যোগ হওয়ায় গতবারে তুলনায় আরো বেশিসংখ্যক শিক্ষার্থী নোবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পায়।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্বালানি সংকটে ‘জ্বলছে’ দেশের শেয়ারবাজার, বাড়ছে বিনিয়োগকারীদের উদ্বেগ
গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা