লেগস্পিনার না খেলানোয় ‍দুই কোচকে তলব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৯, ২০:২৬
অ- অ+

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরের দ্বিতীয় রাউন্ডে একাদশে লেগস্পিনার না রাখায় রংপুর বিভাগ ও ঢাকা বিভাগ দলের কোচকে তলব করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

লিগ থেকেই প্রতিভাবান লেগস্পিনারদের বের করে আনার পরিকল্পনা বিসিবির। সেজন্যই লেগস্পিনারদের একাদশে সুযোগ করে দেয়ার জন্য জোরালোভাবে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। সম্প্রতি সময়ে দেখা গেছে, একজন ভালো মানের লেগস্পিনারের অভাবে অনেক ম্যাচে ভুগেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আজ শুরু হয়েছে এনসিএলের দ্বিতীয় রাউন্ড। বিসিবি সভাপতি বলেছেন, কোচদের অবশ্যই জবাব দিতে হবে যে, কেন তারা একাদশে লেগস্পিনার রাখলেন না।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘লেগস্পিনারদের খেলানোর ব্যাপারে এতো নির্দেশনা দেয়ার পরও রিশাদ হোসেনকে একাদশে রাখেনি রংপুর বিভাগ। লিখনকে একাদশে রাখেনি ঢাকা বিভাগ। আমরা ঢাকা এবং রংপুর দুই দলের কোচকেই ডেকেছি। কেন তারা এই দুজনকে একাদশে রাখলেন না তারা তার ব্যাখ্যা দিবেন। লেগস্পিনারদের খেলানোর দরকার। যদি তারা নাই খেলে তাহলে লেগস্পিনার উঠে আসবে কীভাবে?

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিনু
বরিশালে অবৈধ বালু উত্তোলন: ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ, ৬ লাখ টাকা জরিমানা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা