ইংল্যান্ডকে এক রানে হারাল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭
অ- অ+

ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে৷ ড্র হয়েছে পরবর্তী ওয়ানডে সিরিজ৷ এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিল প্রোটিয়ারা৷ বাফেলো পার্কে ইংলিশদের শেষ ওভারের থ্রিলারে ১ রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা৷

বুধবার জয়ের জন্য শেষ ২ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৩ রান৷ ১৯তম ওভারে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ রান তুললেও ইংল্যান্ড হারায় ইয়ন মর্গ্যানের উইকেট৷ শেষ ওভারে ৭ রান তুললেই ম্যাচ পকেটে পুরত ব্রিটিশরা৷ তবে লুঙ্গি এনগিদির ওভারে ৩টি উইকেট হারিয়ে ৫ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড৷ শেষ বলে ৩ রান দরকার থাকলেও দ্বিতীয় রান নিয়ে স্কোর লেভেল করার চেষ্টায় রান-আউট হয়ে বসেন আদিল রশীদ৷

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড৷ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে প্রোটিয়ারা৷ জবাবে ইংল্যান্ড আটকে যায় ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৬ রানে৷

প্রোটিয়াদের হয়ে টেম্বা বাভুমা ২৭ বলে ৪৩, কুইন্টন ডি কক ১৫ বলে ৩১, ভ্যান ডার দাসেন ২৬ বলে ৩১, ডেভিড মিলার ১৪ বলে ১৬, জেজে স্মুটস ২০ বলে ২০ ও ফেলুকাওয়ো ১৫ বল ১৮ রান করেন৷ ক্রিস জর্ডন ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন৷

ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৩৮ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন৷ ৩৪ বলে ৫২ রান করেন মর্গ্যান৷ বাটলার ও বেয়ারস্টো যথাক্রমে ১৫ ও ২৩ রানের যোগদান রাখেন৷ বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ এনগিদি ৩০ রানে ৩টি উইকেট নেন৷ ২টি করে উইকেট নিয়েছেন ফেলুকাওয়ো ও হেনড্রিক্স৷ ম্যাচের সেরা হয়েছেন এনগিদি৷

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের
‘এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’, শিক্ষামন্ত্রীর কথোপকথন ভাইরাল
পদোন্নতি পাওয়া ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা