অর্ধেক হচ্ছে আইপিএলের পুরস্কার মূল্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ১৬:২০
অ- অ+

এগিয়ে আসেছে এবারের আইপিএল। তার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে সব ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছে, এবারের পুরস্কার মূল্য কমানো হচ্ছে।

খরচ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গতবারের পুরস্কার মূল্যের থেকে এবারের পুরস্কার মূল্য কমে অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ কোটির পরিবর্তে আইপিএল-এর চ্যাম্পিয়ন দল এবার পাবে ১০ কোটি ভারতীয় রুপি।

বিসিসিআই জানিয়েছে, ‘খরচ কমানোর জন্য পুরস্কার মূল্য নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। এবার চ্যাম্পিয়ন দল ২০ কোটির পরিবর্তে পাবে ১০ কোটি। রানার্স আপ টিম সাড়ে ১২ কোটির বদলে পাবে সওয়া ছয় কোটি ভারতীয় রুপি।’

শেষ চারে যাওয়া বাকি দু’টি দল পাবে চার কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার ভারতীয় রুপি করে। বিসিসিআই এর এক কর্তা বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থা যথেষ্ট ভাল। উপার্জন করার বিভিন্ন উপায় রয়েছে ওদের। সবদিক ভাবনা চিন্তা করেই পুরস্কার মূল্য কমানোর কথা ভাবা হয়েছে।’

(ঢাকাটাইমস/৪ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্পিকার দেশে ফিরলেই পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি
এজলাসে নারী আইনজীবীর মাথা ফাঁটানো সেই বিচারকের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়
বিডার দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন 
সিআইডির অপরাধ পর্যালোচনা সভা, কৃতিত্বপূর্ণ তদন্তে কর্মকর্তাদের পুরস্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা