বাড়তি দামে মাস্ক বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১৮:৫৩
অ- অ+

নির্ধারিত মূল্যের বেশি দামে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিক্রি এবং পণ্যের রশিদ সংরক্ষণ না করার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ম্যাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের মূল্য নিয়ন্ত্রণে গুলশান ১, ২ নম্বর, বনানী ও মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ধার্যকৃত মূল্যর অধিক মূল্যে ম্যাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন।

ঢাকাটাইমস/১০মার্চ/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের বড় হার
কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত
সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা: মৎস্য প্রতিমন্ত্রী