মাশরাফির ব্রেসলেট বিক্রির অর্থ ব্যয় হবে দুস্থদের জন্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২০, ২২:০৫
অ- অ+

মাশরাফির ব্যবহার্য রূপার ব্রেসলেট নিলামের অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ব্যয় করা হবে। জাতীয় দলে অভিষেকের পর থেকে যে ব্রেসলেট পরিহিত হাতে প্রতিপক্ষের ওপর ক্ষিপ্রতার সাথে বল করে উইকেট শিকার করে দল ও দেশকে জিতিয়েছেন সেই মাশরাফির নামাঙ্কিত ব্রেসলেটটির নিলাম আজ (রবিবার) রাত সাড়ে ১০টার মধ্যে সম্পন্ন হবার কথা রয়েছে।

এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন ব্রেসলেট নিলামের প্রাপ্ত অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে দান করবেন, যা করোনাকালে দেশের দুস্থ মানুষের জন্য ব্যয় করা হবে।’

(ঢাকাটাইমস/১৭ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে ছাত্র আন্দোলনের নতুন মোড়, এবার সরকার পতনের ডাক
ভিসা ছাড়াই এশিয়ার ৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের
আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে
তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা